শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৭:২৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

শুক্রবার যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে হামলায় মার্কিন বাহিনীকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত করছে যেসব ইরানি মিসাইল স্থাপনা, সেগুলো ধ্বংসে এই অনুমতি দেওয়া হয়েছে।

ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়েছে, তারা নিশ্চিত করেছেন যে অঞ্চলের যৌথ আত্মরক্ষায় মার্কিন বাহিনীর ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের চুক্তিতে হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ব্যবহৃত মিসাইল স্থাপনা ও সক্ষমতা ধ্বংসে মার্কিন প্রতিরক্ষামূলক অভিযানও অন্তর্ভুক্ত।

বিবৃতিতে জরুরি উত্তেজনা হ্রাস ও যুদ্ধের দ্রুত সমাধানের আহ্বানও জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স-এ লিখেছেন, স্টারমার ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দিয়ে ব্রিটিশ জীবন বিপদে ফেলছেন। তিনি যোগ করেছেন, ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।

Advertisement

স্টারমার এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, ব্রিটেন ইরান যুদ্ধে টেনে নেওয়া হবে না। শুরুতে ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন তিনি। বলেছিলেন, যেকোনো সামরিক পদক্ষেপ আইনসম্মত কি না তা নিশ্চিত হতে হবে।

কিন্তু ইরান মধ্যপ্রাচ্যে ব্রিটিশ মিত্রদের উপর হামলা চালানোর পর স্টারমার অবস্থান পরিবর্তন করেন। তিনি আরএএফ ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরে মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটি ডিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি দেন।

ট্রাম্প সংঘাত শুরু থেকেই স্টারমারকে বারবার আক্রমণ করছিলেন। সোমবার তিনি বলেছিলেন, কিছু দেশ তাকে ভীষণভাবে হতাশ করেছে। এরপর ব্রিটেনের কথা বিশেষভাবে বলেন এবং বলেন, ব্রিটেনকে একসময় রোলস-রয়েসের মিত্র মনে করা হতো।

ব্রিটেনের জনমত জরিপে যুদ্ধ নিয়ে ব্যাপক সংশয় দেখা যাচ্ছে। ইউগভের জরিপে ৫৯ শতাংশ মানুষ মার্কিন-ইসরায়েলি হামলার বিরোধিতা করেছেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ