শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ ◈ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন শর্ত দিল ইরান

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০১:২০ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, বর্তমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে কোনো সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

ম্যাক্রোঁ বলেন, আমরা এই সংঘাতের অংশ নই। তাই বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা মুক্ত করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনো অংশ নেবে না।

তবে তিনি জানান, সংঘাত শেষ হলে যাতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখা যায়, সে লক্ষ্যে একটি জোট গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ফ্রান্স।

এই জোটের উদ্দেশ্য হবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়