শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১১:১৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করলো জার্মানি

জার্মানি যুক্তরাষ্ট্রের কিছু রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। দেশটি সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের তহবিল বাড়াতে সহায়তা করতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) নরওয়ে সফরের সময় জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্জ বলেন, যুদ্ধের কারণে জ্বালানি মূল্য বৃদ্ধি পাচ্ছে—যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর সামরিক হামলার ফল। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের পদক্ষেপ ভুল দিকনির্দেশনা।

মার্জ বলেন, “যে কোনো কারণে এখন নিষেধাজ্ঞা শিথিল করা ভুল। আমরা মনে করি এটি সম্পূর্ণ ভুল কৌশল।”

তিনি আরও যোগ করেন, ইউরোপীয় নেতারা চাইছেন মস্কো যেন ইরান-সংক্রান্ত যুদ্ধ ব্যবহার করে ইউক্রেনকে দুর্বল করতে না পারে।

এর আগে জার্মান অর্থমন্ত্রী ক্যাথেরিনা রিচি সতর্ক করেছিলেন, নিষেধাজ্ঞা শিথিল করলে এটি পুতিনের যুদ্ধ তহবিল আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করবে। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ