শিরোনাম
◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০১:৩৩ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-ইসরাইল উত্তেজনা: পেজেশকিয়ানের সঙ্গে দ্বিতীয়বার ফোনালাপ পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের ফোনে কথা বলেছেন।

এর আগে গত ৬ মার্চ পারস্য উপসারগীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছিলেন পুতিন। আর গত সোমবার (৯ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনার একদিন পর পেজেশকিয়ানের সঙ্গে আবারও কথা বললেন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, আজকের টেলিফোন আলাপে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা পুনরায় শুরু করা হয়েছে।

আলোচনাকালে পুতিন দ্রুততম সময়ে চলমান যুদ্ধের উত্তেজনা হ্রাস এবং রাজনৈতিক উপায়ে এর সমাধানের পক্ষে তার নীতিগত অবস্থান তুলে ধরেন।
 
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হয়। তাতে ইরান যুদ্ধ ও ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে দুই নেতা আলোচনা করেন।

ওই আলোচনার পর ট্রাম্প ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়