শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কা-মদিনার আকাশে বছরের প্রথম সুপারমুন

বছরের প্রথম সুপারমুন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে। কক্ষপথে আবর্তনের সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসায় আজ শনিবার (৩ জানুয়ারি) রাতের আকাশে চাঁদকে দেখা যাবে বিশাল ও অত্যন্ত উজ্জ্বল।

পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথটি পুরোপুরি বৃত্তাকার নয়, বরং কিছুটা উপবৃত্তাকার বা ডিম্বাকৃতির। যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে এবং একই সঙ্গে পূর্ণিমা হয়, তখন তাকে সুপারমুন বলা হয়। সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় আজকের সুপারমুনটি প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে।
 
জানুয়ারি মাসের প্রথম পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’ বা ‘নেকড়ে চাঁদ’ বলা হয়। প্রাচীনকালে ইউরোপ ও উত্তর আমেরিকায় এই সময়ে তীব্র শীতের মধ্যে লোকালয়ের বাইরে নেকড়ে পালের ডাক শোনা যেত। সেই আদিবাসী লোককথা ও ঐতিহ্য থেকেই এই নামটির উৎপত্তি।
 
মসজিদুল হারাম এবং মসজিদে নববির মিনারগুলোর পাশ দিয়ে বিশাল এই চাঁদের উদয় এক অপূর্ব দৃশ্যের অবতারণা করবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও সন্ধ্যা থেকে সারা রাত এই সুপারমুন উপভোগ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়