শিরোনাম
◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৯:৫৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইমরান খানের জনপ্রিয়তায়  ভীত এবং শঙ্কিত সরকার, দেশ ছাড়‌তে চাপ দি‌চ্ছে

এল আর বাদল : ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন। ২৯ নভেম্বর (শনিবার) পাকিস্তান থেকে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে সিনেটর বলেন, পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে।

খুররম জিশান বলেন, সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীত এবং শঙ্কিত। এই কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।

এই সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে।

আদালতের নির্দেশ সত্ত্বেও গত এক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না - যার ফলে গুঞ্জনের প্রভাব বেশ জোড়ালো হয়ে ওঠে।

advertisement

সিনেটর খুররম বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, তার আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে, তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে।

গুঞ্জনের অবসান ঘটিয়ে জিশান বলেন, 'গত কয়েকদিন ধরে আমাদের গ্যারান্টি দেওয়া হয়েছে, আমাদের নিশ্চিত করা হয়েছে- তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দী। তিনি ঠিক আছেন।

ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরণের চুক্তি করতে চাইছে, জানতে চাইলে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, সরকার 'ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে, দেশ ছেড়ে চলে যেতে বলছে। এমনকি তারা তাকে বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ করে থাকলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু ইমরান খান কখনই এতে রাজি হবেন না। তিনি যে ধরণের নেতা, তিনি কখনই এটি অনুমোদন করবেন না।

  • সর্বশেষ