শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারস্য উপসাগরে ৩.৫ লাখ লিটার চোরাচালানকৃত জ্বালানি তেলসহ বিদেশি জাহাজ জব্দ করলো ইরান

পারস্য উপসাগর দিয়ে চোরাচালানের সময় ৩ লাখ ৫০ হাজার লিটার জ্বালানি বহনকারী একটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরান। রোববার (৩০ নভেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি'র দ্বিতীয় নৌ অঞ্চলের কমান্ডার এ তথ্য জানিয়েছেন।

মেহের নিউজ এজেন্সির কে কমান্ডার হাইদার হোনারিয়ান মোজারাদ জানান, ইরানের সীমান্ত, বিশেষ করে পারস্য উপসাগরকে সুরক্ষার জন্য আইআরজিসি ব্যাপক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। এর ফলে জ্বালানি-পাচারকারী জাহাজটি সনাক্ত এবং জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আইআরজিসি আইন লঙ্ঘনকারী এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

কমান্ডার নিশ্চিত করেছেন, জব্দ করা জাহাজটি ইসোয়াতিনি (সোয়াজিল্যান্ড)-এর পতাকা নিয়ে চলাচল করছিল।

তিনি আরও জানান, প্রতিবেশী একটি দেশের ১৩ জন ক্রু সদস্য জাহাজটিতে ছিলেন। বিচারিক আদেশে জাহাজটি তীরে স্থানান্তরিত করা হয়েছে এবং বর্তমানে এর মালামাল নামানো হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়