শিরোনাম
◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনের গাজায় তীব্র অপুষ্টিতে ৯ হাজারের বেশি শিশুর জীবনহানি ঝুঁকিতে: ইউনিসেফ

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় উচ্চ মাত্রার অপুষ্টি শিশুদের জীবন ও সুস্থতার জন্য বিপন্ন করে তুলছে। শনিবার (২৯ নভেম্বর) ইউনিসেফ সতর্ক করে বলেছে, শহরটিতে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৯ হাজার ৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

জাতিসংঘের সংস্থাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, 'উচ্চমাত্রার অপুষ্টি শিশুদের জীবন ও সুস্থতার জন্য বিপন্ন করে তুলছে, শীতের আবহাওয়ার সূত্রপাত রোগের বিস্তারকে ত্বরান্বিত করছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ছে।'

ইউনিসেফ জানিয়েছে, গত মাসে সংস্থাটি এবং তাদের অংশীদারদের পরিচালিত পুষ্টি পরীক্ষায় '৫ বছরের কম বয়সী প্রায় ৯৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত করা হয়েছে।'

সংস্থাটি আরও জানিয়েছে, গাজা সীমান্তে প্রচুর পরিমাণে শীতকালীন সরবরাহ আটকে আছে। ইসরায়েলকে নিরাপদ, দ্রুত এবং বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

advertisement

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, 'অগ্রগতি সত্ত্বেও গাজায় পাঁচ বছরের কম বয়সী হাজার হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং আরও অনেকেরই যথাযথ আশ্রয়, স্যানিটেশন ও শীতের বিরুদ্ধে সুরক্ষার অভাব রয়েছে।'

তিনি বলেন, 'গাজায় এখনো অনেক শিশু ক্ষুধা, অসুস্থতা এবং ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শে রয়েছে। এগুলো তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই শিশুদের রক্ষা করার জন্য প্রতিটি মিনিট খুবই গুরুত্বপূর্ণ।'

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ১ লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছে। বর্বর বোমা হামলায় অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত করেছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ