শিরোনাম
◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ান ইস্যুতে উত্তেজনা: জাপানগামী প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন

তাইওয়ান ইস্যু নিয়ে উত্তেজনা বাড়ায় জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করেছে চীন। ভিসা প্রক্রিয়া স্থগিত এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম বন্ধ হওয়ার মধ্যেই এই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। কারণ তাইওয়ান বিষয়ে জাপানের অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে তীব্র আকার ধারণ করেছে কূটনৈতিক বিরোধ। মঙ্গলবার দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

৭ নভেম্বর পার্লামেন্টের এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন- চীন যদি তাইওয়ানে আক্রমণের চেষ্টা করে তবে জাপান সামরিকভাবে জড়িত হতে পারে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরই উত্তেজনা বৃদ্ধি পায়। তার এই মন্তব্যে চীনা সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং চীনা ভ্রমণকারী ও শিক্ষার্থীদের জাপানে না যাওয়ার সতর্কতা জারি করে। কমপক্ষে সাতটি চীনা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে, তারা জাপানে বুক করা ফ্লাইটের ক্ষেত্রে ভ্রমণকারীদের বিনা খরচে বাতিলের সুযোগ দেবে। এর মধ্যে তিনটি রাষ্ট্রীয় সংস্থাও রয়েছে। একজন বিমান ভ্রমণ বিশ্লেষক হানমিং লি বলেছেন, যাত্রাসংক্রান্ত তথ্য ইঙ্গিত করে- ১৫ থেকে ১৭ নভেম্বরের মধ্যে জাপানগামী প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল হয়েছে।

চীনা গণমাধ্যম জিমু নিউজ জানিয়েছে, সিচুয়ান এয়ারলাইন্স জানুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত চেংদু এবং সাপ্পোরোর মধ্যে সব ফ্লাইট বাতিল করেছে। বাজেট ক্যারিয়ার স্প্রিং এয়ারলাইন্স একাধিক জাপান ফ্লাইট বাতিল করেছে। চীন জাপানের দ্বিতীয় বৃহত্তম পর্যটক উৎস এবং গত বছরের হিসাবে প্রায় ১ লাখ ২০ হাজার চীনা শিক্ষার্থী জাপানে পড়াশোনা করে। এই সিদ্ধান্তের ফলে সোমবার জাপানের খুচরা ও ভ্রমণ খাতের কম্পানিগুলোর শেয়ার মূল্য হ্রাস পায়। হানমিং লি গার্ডিয়ানকে বলেন, কোভিড মহামারির শুরুর দিকের পর তিনি এ ধরনের সবচেয়ে বড় ফ্লাইট বাতিলের ঘটনা দেখছেন। তবে এর ফলে চীনের অভ্যন্তরীণ বিমান শিল্পে তেমন কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, এটি এয়ারলাইন্সগুলোর জন্য বড় ক্ষতি নয়, কারণ চীন-জাপান বাজারটি পুরো দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় খুবই ছোট। এই ভ্রমণ বাতিলগুলো একগুচ্ছ অর্থনৈতিক পালটা ব্যবস্থার অংশ। এদিকে, মঙ্গলবার জাপান চীন সফররত নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জাপানের প্রধান কেবিনেট সচিব মিনোরু কিহারা বলেছেন, সাম্প্রতিক কূটনৈতিক ঘটনাগুলো দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে, যা চীনা গণমাধ্যমে প্রতিফলিত হওয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

 

  • সর্বশেষ