শিরোনাম
◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৭:৪০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী

এক বিজ্ঞাপনের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো খেপিয়ে দিয়েছিল কানাডা। অবশেষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পদধারীর কাছে ক্ষমা চেয়ে বোধহয় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শনিবার (১ নভেম্বর) জানান, মার্কিনিদের উদ্দেশ্য করে প্রচারিত রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

দেশটির অন্টারিও অঙ্গরাজ্যের প্রধান ডাগ ফোর্ডের তত্ত্বাবধানে ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয়। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে, যেখানে বলতে শোনা যায় ‘শুল্ক প্রতিটি মার্কিনিকে ক্ষতিগ্রস্ত করে। এতে বাণিজ্যযুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।’

বৈদেশিক বাণিজ্যের ওপর ১৯৮৭ সালে দেওয়া এক বেতার ভাষণে তিনি ওই মন্তব্য করেছিলেন।

এরপরই ট্রাম্প কানাডার পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন, এবং এর কিছুদিন পর দ্বিপাক্ষিক সব আলোচনা স্থগিত করা হয়।

 

  • সর্বশেষ