শিরোনাম
◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাপুয়া নিউ গিনিতে আকস্মিক ভূমিধস, কমপক্ষে ২০ জনের মৃত্যু

পাপুয়া নিউ গিনির এনগা প্রদেশের একটি গ্রামে আকস্মিক ভূমিধসে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে মাটির নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২১ অক্টোবর) পাপুয়া নিউ গিনির জাতীয় সম্প্রচার কর্পোরেশন জানিয়েছে, ওয়াপেনমান্ডা জেলার মিনাম্ব উপত্যকার ছোট্ট কুকাস গ্রামে এই ভূমিধস ঘটে।

মিনাম্ব ভ্যালি পিস অ্যান্ড সিকিউরিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান লাসরো মোলা পাঙ্গা বলেন, স্থানীয় গ্রামবাসীরা জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, 'এই ভূমিধসে মোট কতজন নিহত হয়েছে, তা আমরা বর্তমানে জানি না। আমরা সকলের মাথা গণনা করার পরেও সংখ্যাটি আরও বাড়তে পারে।'

প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে এনগা প্রদেশের মুলিটাকা এলাকায় একটি বড় ভূমিধসে কমপক্ষে ৬৭০ জনের মৃত্যু হয়েছিল।

  • সর্বশেষ