শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০২:২৬ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতিনের উপদেষ্টা ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার যে সুখবর দিলেন

সামা টিভি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কো ওয়াশিংটন এবং কিয়েভ এক কূটনৈতিক সমঝোতার ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে। 

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে পৌঁছানোর পর সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  

দিমিত্রিয়েভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক বাতিল হয়নি।  এটি পরে হবে।’

তিনি বলেন, ‘দুই নেতার বৈঠক সম্ভবত পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। ’ তিনি আরও বলেন, রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সত্ত্বেও আলোচনা অব্যাহত রয়েছে।

Advertisement

রয়টার্সে উদ্ধৃত ইউরোপীয় কূটনীতিকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব তৈরি করছে, যা আগের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্রকে মূল মধ্যস্থতাকারী হিসেবে রাখবে।

এ বিষয়ে দিমিত্রিয়েভ বলেন, ‘জেলেনস্কির জন্য এটি বড় পদক্ষেপ যে তিনি এখন সীমারেখার বাস্তবতাকে স্বীকার করছেন।’ এটি যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরিতে সহায়তা করতে পারে বলে মনে করেন তিনি। 

দিমিত্রিয়েভের যুক্তরাষ্ট্র সফর এমন সময়ে হলো যখন ওয়াশিংটন রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে।

তবে ক্রেমলিনের এই বিশেষ দূত জোর দিয়ে বলেন, ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চলবে।’

একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা বিপরীত প্রভাব ফেলতে পারে।  কারণ এতে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম বেড়ে যেতে পারে।

অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী, দিমিত্রিয়েভ শনিবার মায়ামিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে রুশ সংবাদ সংস্থা তাস বলছে, তিনি আরও কয়েকটি অনির্দিষ্ট বৈঠকেও অংশ নেবেন।

  • সর্বশেষ