শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৩:০৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে রাশিয়ায় ৩ জন নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিস্ফোরণের কারণ উল্লেখ না করে আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, বাশকোর্তোস্তান অঞ্চলের স্টারলিটামাকে অবস্থিত অ্যাভানগার্ড কারখানাটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জন্য অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে।

এক মাস আগে একই অঞ্চলে একটি প্রধান তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছিল।

বাশকোর্তোস্তানের গভর্নর রাদি খাবিরভ টেলিগ্রামে বলেছেন, রাসায়নিক কারখানায় বেশ ভয়াবহ বিস্ফোরণে একটি ভবন ধ্বংস হয়ে গেছে। সেখানে থাকা তিন জন নারী নিহত হয়েছেন।

তিনি বলেছেন, বিস্ফোরণে আরও পাঁচ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ