শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মিরপুরের মন্থর উইকেট নি‌য়ে সরব আ‌লোচনা ক্রিকেটাঙ্গ‌নে

স্পোর্টস ডেস্ক : দুই বছর পর মিরপুরে প্রথম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ না শেষ হতেই দলের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় চলে এসেছে মাঠের পিচ। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে রান তুলতে রীতিমত সংগ্রাম করতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে। ৩০ ওভারের বেশি বলে কোনো রানই নিতে পারেনি তারা। ---- অলআউট স্পোর্টস

শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৯ ওভার ৪ বলের মধ্যে ১৮৩ বলে কোনো রানই নিতে পারেনি স্বাগতিকরা।

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে হতশ্রী পারফরম্যান্সের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ আফগানিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে। সরাসরি ২০২৭ বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজসহ আগামী ছয়টি সিরিজ খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য। ফলে সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল মিরপুরের পিচ।

আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স জানান, তার কাছে এটি মিরপুরের স্বাভাবিক উইকেটের মতোই লাগছে। অন্যদিকে ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি জানান, তারা আগে কখনও এরকম কোনকিছু দেখেনি।

ম্যাচের শুরুতে পিচ রিপোর্টের সময় শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার পারভেজ মাহারুফ জানান, তিনি নিজেও এমনটা আগে কখনও দেখেননি।

“দুই বছর আগে এখানে শেষ ওয়ানডে খেলা হয়েছে এবং আমরা সম্পূর্ণ ভিন্ন একটি পিচ দেখতে পাচ্ছি। আমি এখানে অনেক ম্যাচ কভার করেছি এবং এবারই প্রথম পিচে ঘাসের কোনো চিহ্ন দেখছি না। প্রথম বল না হতেই মাটি কিছুটা সরে যেতে শুরু করেছে।

এটা মন্থর উইকেট এবং স্পিনাররা অবশ্যই সুবিধা পাবে। ব্যাটাররা সংগ্রাম করবে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে।

মাহারুফের ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণ হতে সময় খুব একটা লাগেনি। শুরু থেকেই রান তুলতে হিমশিম খেতে থাকে বাংলাদেশ ব্যাটাররা। দলের শতরান পূর্ণ হয় ৩০তম ওভারে। সম্প্রচারকদের গ্রাফিক্সে দেখানো হয় ক্যারিবিয়ান তিন স্পিনার গুদাকেশ মোটি, রোস্টন চেইজ ও ক্যারি পিয়ার পিচ থেকে ভালো টার্ন আদায় করতে পেরেছেন। গড়ে তাদের বল ৪ থেকে সাড়ে ৪ ডিগ্রি পর্যন্ত ঘুরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়