শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১০:২৫ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্পিউটারের শর্টসার্কিটে কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন

সারা দেশে অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।

ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। রাত ৯টা নাগাদ তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে। সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ