শিরোনাম
◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক

শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ও শিক্ষক ঝর্না গাইন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে টানা এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন। কয়েকদিন অবস্থান কর্মসূচির পর এখন তারা বসেছেন অনশনে। বিক্ষোভ মিছিল-সমাবেশ, অবস্থান কর্মসূচির পর টানা অনশন এবং তীব্র গরমে শনিবার (১৮ অক্টোবর) দুপুরের পর থেকে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীও এক দফায় অসুস্থ হয়ে পড়েন।

এরআগে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা থেকে অনশন শুরু করেন তারা। সে হিসাবে প্রায় সাড়ে ২৬ ঘণ্টা অনশনে শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকদের তথ্যমতে, শহীদ মিনারে চলমান অনশনে এ পর্যন্ত অন্তত পাঁচজন শিক্ষক এবং সংবাদ সংগ্রহ করতে আসা একজন সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৫ শতাংশে আটকা অর্থ মন্ত্রণালয়, ‘মন গলছে না’ আমলাদের

শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন। তবে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসার পর আপাতত ১০ শতাংশ এবং আগামী বছর ১০ শতাংশ বাড়ানোর দাবি জানান তারা। তারপরও সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।

দেলোয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষকরা রাস্তায় পড়ে মরছেন, তাতেও আমলাদের মন গলছে না। আমরা মাত্র ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা চেয়েছি। এটাই নাকি তাদের কাছে অনেক বেশি! এরপরও আমরা তাদের সুযোগ দিয়েছি। বলেছি, আপাতত ১০ শতাংশ দেন, আর আগামী বাজেটে ১০ শতাংশ দেবেন; সেটা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করুন। তাতেও তাদের মন গলছে না। তাদের অন্তরে কে বা কারা সিলমোহর মেরে দিয়েছেন, তা আমাদের বোধগম্য নয়।

অর্থ মন্ত্রণালয় থেকে গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ৫ অক্টোবর শিক্ষক দিবসে সেই প্রজ্ঞাপন সামনে এলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমনকি ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।

  • সর্বশেষ