শিরোনাম
◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০১:৪৬ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় সোনার খনি ধসে ১৪ জনের মৃত্যু

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে একটি সোনার খনি ধসে পড়লে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের তিনটি পৃথক সুড়ঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। রয়টার্স জানায়, উদ্ধারকাজে অংশ নিচ্ছে জাতীয় রিস্ক সিস্টেম টিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপে খনির সব সুড়ঙ্গ থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে পানির স্তর কমানোর কাজ চলছে। পরবর্তীতে পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী ধাপে উদ্ধারকাজ এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর খনি থাকলেও এসব খনিতে নিরাপত্তার অভাব ও দুর্বল তদারকির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়