শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১০:৩৪ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননের দক্ষিণে ইসরায়েলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গ্রেনেড হামলায় জাতিসংঘের একজন শান্তিরক্ষী আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) দেশটিতে অবস্থানরত সংস্থার অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল এ তথ্য জানিয়েছে। গত এক মাসে এটি এ ধরনের তৃতীয় ঘটনা।

ইউনিফিল বাহিনী এবং লেবানন সেনাবাহিনী যৌথভাবে গত নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে। ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।

এক বিবৃতিতে ইউনিফিল বলেছে, 'গতকাল (শনিবার) দুপুরের ঠিক আগে একটি ইসরায়েলি ড্রোন কফার কেলা এলাকায় ইউনিফিলের অবস্থানের কাছে একটি গ্রেনেড ফেলে। এটি বিস্ফোরিত হলে শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হন।'

চলতি মাসের শুরুর দিকেও ইউনিফিল জানিয়েছিল, পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তা প্রদানকারী শান্তিরক্ষীদের পাশে ড্রোন দিয়ে একাধিক গ্রেনেড ফেলেছে ইসরায়েল।

এর আগে সেপ্টেম্বর মাসে একই ধরনের ঘটনায় ইউনিফিল জানায়, ইসরায়েলি ড্রোন শান্তিরক্ষীদের কাছাকাছি চারটি গ্রেনেড ফেলেছে।

ইউনিফিল বলেছে, গতকালের ঘটনাটি ১৭০১ নম্বর প্রস্তাবনার আরেকটি গুরুতর লঙ্ঘন এবং শান্তিরক্ষীদের নিরাপত্তার প্রতি উদ্বেগজনক অবহেলার প্রতিফলন। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ