শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেরুতে জেন-জি বিক্ষোভ, লিমায় পুলিশের বাধায় সংঘর্ষ

সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে পেরুর রাজধানী লিমায় বিক্ষোভ করেছে তরুণ-জনতা।

'জেন-জি' নামক একটি যুব সংগঠনের আয়োজনে শনিবার (২১ সেপ্টেম্বর) এই বিক্ষোভে শত শত মানুষ জড়ো হয়। এ সময় তারা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

advertisement

এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে জানিয়েছে, মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় তরুণরা পাথর ও লাঠি ছুঁড়ে মারে।

দেশটিতে ক্রমবর্ধমান সামাজিক অস্থিরতার মধ্যে বিক্ষোভে আসা একজন এএফপিকে বলেন, 'আজ আগের তুলনায় গণতন্ত্র কম। ভয়ের কারণে, চাঁদাবাজির কারণে... পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।'

advertisement

সেলিন আমাসিফুয়েন নামের আরেক বিক্ষোভকারী পার্লামেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, 'কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এমনকি জনগণের অনুমোদনও নেই। এরা এই দেশে সর্বনাশ ডেকে আনছে।'

পেরুভিয়ান রেডিও স্টেশন এক্সিটোসা জানিয়েছে, তাদের প্রতিবেদক এবং একজন ক্যামেরাম্যান গুলিবিদ্ধ হয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুলি করেছে।

advertisement

পুলিশ জানিয়েছে, কমপক্ষে তিন জন কর্মকর্তা আহত হয়েছেন।

ক্রমবর্ধমান চাঁদাবাজি এবং সংগঠিত অপরাধের ঘটনা বৃদ্ধির মধ্যে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সমর্থন হ্রাস পেয়েছে। যদিও আগামী বছর তার মেয়াদ শেষ হচ্ছে।

বেশ কিছু জনমত জরিপে দেখা গেছে, সরকার এবং রক্ষণশীল-সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসকে অনেকেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখেন।

প্রসঙ্গত, দেশটির আইনসভা সম্প্রতি একটি আইন পাস করেছে, যেখানে তরুণদের একটি বেসরকারি পেনশন তহবিলে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ