শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ ◈ প্রবল এল নিনোর সতর্কবার্তা, বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ : আল জাজিরার প্রতিবেদন ◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া একাধিকবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, তার কোনো প্রমাণ নেই।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া।

পুতিন বলেন, 'রাশিয়া এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। বিষয়টি বহুবার ইসরায়েলকে জানিয়েছি।'

শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত।

গতকাল সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, তিনি ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করছেন এবং কিছু প্রস্তাব দিয়েছেন। তবে, তিনি কী প্রস্তাব দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানাননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়