শিরোনাম
◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার ◈ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতজুড়ে স্লোগান—‘এবার মোদির পালা’ ◈ বিশ্বকা‌পে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি হঠাৎ অবসরে গেলেন ◈ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মিলল কার্যক্রম চালানোর অনুমতি ◈ ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচ-১বি ভিসায় আরও কড়াকড়ির পথে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ ১-বি ভিসা তিন বছরের জন্য স্থগিতের প্রস্তাব করে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটিতে এই ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করার সুপারিশও করা হয়েছে।

গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেছেন। সিনেট অধিবেশনে বিলটির পক্ষে যুক্তি দিয়ে টিম বলেছেন, “এইচ ১ বি ভিসার প্রধান উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মীদের ঘাটতি দূর করা। মার্কিন কর্মীদের বাদ দিয়ে কম বেতনে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া কখনও এই ভিসার উদ্দেশ্য ছিলো না।”

উল্লেখ্য, এইচ-১বি একটি বিশেষায়িত কর্মীভিসা। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের আসার পথ সুগম করতেই এই ভিসা কর্মসূচি চালু করেছিল সরকার। তবে গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই ভিসা ক্রমশ দুর্লভ হয়ে উঠছে।

তিন বছর পর এইচ-১ বি ভিসা চালুর পর ভিসা ফি ১ লাখ ডলারে উন্নীত কারা, বার্ষিক এইচ-১বি ভিসার কোটা ২৫,০০০-এ নামিয়ে আনা, ন্যূনতম বেতন ২,০০,০০০ ডলার বাধ্যতামূলক করা, বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা, তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ নিষিদ্ধ করার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বন্ধ করা, এইচ-১বি ভিসাকে স্থায়ী বসবাসের অনুমতিতে রূপান্তরে বাধা দেওয়া এবং এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা প্রতিরোধ করারও প্রস্তাব করা হয়েছে।

অভিবাসন আইনজীবীরা সংবাদপত্রটিকে বলেছেন যে এই পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত এবং দক্ষ অভিবাসন ব্যবস্থাকে প্রায় পুরোপুরি নতুন করে ঢেলে সাজানোর শামিল হবে।

রয়টার্সের তথ্য অনুসারে, এই বিলটি এমন এক সময়ে এসেছে যখন কয়েক সপ্তাহ আগে একটি মার্কিন ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের ১,০০,০০০ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে নিম্ন আদালতের সেই রায়টি বহাল থাকছে। নিম্ন আদালতের রায়ে এই ফি-কে এটিকে একটি বেআইনি কর হিসেবে ঘোষণা করা হয়েছিল; কারণ এই ফি কংগ্রেস দ্বারা অনুমোদিত ছিল না।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রতি বছর প্রায় ৬৫,০০০ ভিসা ইস্যু করা হয়। এর পাশাপাশি দেশটিতে উচ্চতর ডিগ্রিধারী আবেদনকারীদের জন্য অতিরিক্ত ২০,০০০ ভিসা সংরক্ষিত থাকে।

ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের নিয়োগের জন্য প্রযুক্তি সংস্থাগুলো এই কর্মসূচিটি ব্যাপকভাবে ব্যবহার করে। সূত্র : পিটিআই

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়