শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বক্তব্য নাকচ করে ইরানের ঘোষণা—হরমুজ আমাদের নিয়ন্ত্রণে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা দুই সপ্তাহের বোমা হামলা বন্ধ করার পর ইরান স্পষ্ট জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কাছে তারা কোনও শান্তি আলোচনার অনুরোধ জানায়নি। মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরামর্শে ওয়াশিংটন বোমা হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর তেহরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে মার্কিন দাবি প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার অনুরোধ জানানোর খবর সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চললেও যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব দেওয়া তাদের ডিএনএ-তে নেই বলে তিনি মন্তব্য করেন।

ট্রাম্পের দুই সপ্তাহের হামলায় নিজেদের সামরিক লক্ষ্যমাত্রা শেষ হয়ে যাওয়া এবং আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ ফুরিয়ে আসার আশঙ্কায় মার্কিন সামরিক প্রধানদের পরামর্শেই এই হামলা বন্ধ করা হয় বলে উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। হামলা বন্ধের খবরে তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৮ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৯ ডলারের নিচে নেমে এসেছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় সোমবার সকালে ছয়টি অপরাধী জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে একটি দুর্ঘটনায় পড়েছে। দুই সপ্তাহের এই রক্তক্ষয়ী সংঘাতে ইরানে বহু মানুষ নিহত হওয়ার পাশাপাশি দক্ষিণ অঞ্চলের সেতু ও সুড়ঙ্গ ধ্বংস হয়েছে এবং ইরানের পাল্টা হামলায় চার জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ