শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ০২:৩৯ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের দিকে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাজছে সতর্কতামূলক সাইরেন

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে নতুন ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। খবর আল জাজিরার।

এর আগে, ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করে ইসরায়েল। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র আসার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এতে আরও বলা হয়, হামলা প্রতিরোধে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে যাচ্ছে।

জারি করা বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে, নিজেদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সতর্ক করেছে আমেরিকা। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণের সতর্কতা লেভেল-৪ এ উন্নীত করেছে আমেরিকা।

জারি করা বিবৃতিতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নিজেদের নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়