শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ১১:৪২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতঙ্কে দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা

অসংখ্য মানুষ শহর ছাড়তে শুরু করায় তেহরানের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে

ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

এর আগে, তেহরানের তেল পাম্পগুলোতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছিলো। গাড়িতে তেল ভরতে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

গত কয়েক দিনে অসংখ্য মানুষ শহর ছেড়ে অন্যত্র সরেও গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ঘটনার অসংখ্য ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

এ অবস্থায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ইরানের কর্মকর্তারা সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এর মধ্যেই সোমবার ইসরায়েল তেহরানের যে অংশে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে, সেখানে তিন লাখেরও বেশি মানুষের বসবাস বলে জানা যাচ্ছে।

ইসরায়েল দ্রুত সময়ের মধ্যে তাদেরকে এলাকা ছাড়তে বলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে। উৎস: বিবিসি বাংলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়