শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০১:৩০ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য সংকটে বাড়তি সেনা পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ২ হাজার ২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা করছে।

এবিসি নিউজ জানিয়েছে, ওয়াশিংটন এই ২ হাজার ২০০ মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে থাকা তিনটি যুদ্ধজাহাজে মোতায়েন করার কথা ভাবছে।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, জাপানের ওকিনাওয়ার মার্কিন মেরিন কোর থেকে এই সেনাদের নেওয়া হবে। সূত্র : আল জাজিরা

 

  • সর্বশেষ