শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সিঙ্গাপুরের কাছে হারের পর হামজা চৌধুরীর স্ট‌্যাটাস

স্পোর্টস ডেস্ক : ‌সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে নিজের খেলাটা ঠিকঠাকই খেলেছেন। আক্রমণ ঠেকানোর পাশাপাশি গোলের সুযোগও তৈরি করার চেষ্টা করেছেন তিনি। তবে দিনশেষে ফুটবল একটি সম্মিলিত খেলা, আর সেই সম্মিলিত খেলায় গতকাল পরাজয় বরণ করতে হয়েছে হামজাকে। এই পরাজয় হতাশ করেছে গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থককে, যারা হামজাদের জয় দেখতে এসেছিলেন।

হামজার আগমনে দেশের ফুটবলে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছিল, বিশেষ করে এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে। কিন্তু ভারতের বিপক্ষে ড্র এবং ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে এই হার সেই স্বপ্ন পূরণের পথকে আরও কঠিন করে তুলেছে। তবে হার সত্ত্বেও ইতিবাচক থাকতে বলেছেন হামজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করে হামজা লিখেছেন,‘আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশা আল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’

বর্তমানে এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। সিঙ্গাপুর সবার উপরে, হংকং দ্বিতীয় স্থানে, এবং ভারত নিচে রয়েছে। আগামী অক্টোবরের উইন্ডো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই সময়ে হামজারা হংকংয়ের বিপক্ষে দেশের মাঠে এবং প্রতিপক্ষের মাঠে দুটি ম্যাচ খেলবেন। এই ম্যাচগুলোর ফলাফলই বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নকে বাঁচিয়ে রাখবে কিনা, তা নির্ধারণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়