শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রথমবারের মতো মাঠে নামা দুই দলেই ছিল না টুর্নামেন্টে খেলা অধিকাংশ ক্রিকেটার। এমন ম্যাচে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে নিউ জিল্যান্ডকে একশর আগেই গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

রোববার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ২০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা।

নতুন পাঁচ ক্রিকেটারকে নিয়ে সফরে আসা দক্ষিণ আফ্রিকা দলে এদিন অভিষেক হয় চার জনের। তারা হলেন – উইকেটকিপার-ব্যাটার কনর এস্টারহুইজেন, অলরাউন্ডার ডিয়ান ফরেস্টার, ব্যাটার জর্ডান হারমান এবং তরুণ পেসার এনকোবানি মোকোয়েনা।

টস জি‌তে ব‌্যা‌টিং‌য়ে নে‌মে জেরাল্ড কুট‌শিয়া ও ওট‌নিল বার্টমা‌নের পেস  তো‌পে পাওয়ার‌প্লে‌তে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় নিউ জিল্যান্ড। এরপর অধিনায়ক মিচেল স্যান্টনারের ১৫ রান করে সাজঘরে ফেরার পর দলের হাল ধরার চেষ্টা করেন জিমি নিশাম ও কোল ম্যাককনকি। কিন্তু অভিষিক্ত মোকোয়েনার পেস তোপে বেশি দূর যেতে পারেননি তারা।

২৬ রান করা নিশামকে ফিরিয়ে ২৬ রানের এই জুটি ভাঙেন মোকোয়েনা। এরপর ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৪ ওভার ৩ বলে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাককনকি করেন ১৫ রান। ডানহাতি পেসে ৩ উইকেট নিয়ে অভিষেকেই ম্যাচসেরা হন মোকোয়েনা। দুটি করে শিকার ধরেন কুটসিয়া, বার্টমান ও অধিনায়ক কেশব মহারাজ।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে টনি ডি জর্জির (২) উইকেট হারালেও এস্টারহুইজেনের ব্যাটে চাপে পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ডানহাতি এই ব্যাটারের অপরাজিত ৪৫ রানের সুবাদে ১৬ ওভার ৪ বলে লক্ষ্যে পৌঁছায় তারা। হ্যামিল্টনে আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ