শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন যুদ্ধজাহাজে হুথির ‘হামলা’

মার্কিন স্বার্থে হামলা বন্ধ করতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুথি স্থাপনা লক্ষ্য করে শনিবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে ৫৩ জন। তবে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে হুথিরা। সোমবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইরান সমর্থিত বিদ্রোহী এই গোষ্ঠী বলেছে, তারা গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী জাহাজে হামলা চালিয়েছে। যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হুথি।  

হুথি বলেছে, আক্রমণটি কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং আমাদের দেশের বিরুদ্ধে শত্রুরা যে হামলার শুরুর প্রস্তুতি নিচ্ছিল তা ব্যর্থ করে দেওয়া হয়েছে। 

তবে হুথিদের এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা অব্যাহত রেখেছে। 

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, ইরানের অর্থায়নে এই হুথি ডাকাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে। তিনি আরও লিখেছেন, তাদের 'জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদ' এর জন্য 'বিলিয়ন ডলার' খরচ হয়েছে এবং অনেকের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। 

  • সর্বশেষ