শিরোনাম
◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর মরদেহ নর্দমায় ফেলে এসে তৃতীয় বিয়ে!

স্ত্রীকে খুন করে নর্দমায় মরদেহ ফেলে এসেছিলেন। বাড়ি ফিরে কয়েক দিনের মধ্যে আবার বিয়েও করেন। অবশেষে গ্রেপ্তার করা হলো সেই যুবককে। ছয় সন্তানের সামনে থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তিনি ভারতের বেঙ্গালুরুতে দ্বিতীয় স্ত্রীকে খুন করেন। তারপর বিহারে ফিরে এসে তৃতীয় বার বিয়ে করেন।

বেঙ্গালুরুর সারজাপুর থানা এলাকায় কিছু দিন আগে এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, ওই নারীর নাম রুমেশ খাতুন (২২)। গত ১১ নভেম্বর তাকে তার স্বামী গলা টিপে খুন করেন। খুনের পর তার হাত এবং পা তার দিয়ে বাঁধা হয়। তারপর মরদেহ ফেলে দেওয়া হয় নর্দমায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নাসিম। তিনি বিহারের বাসিন্দা। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষের চার সন্তান ছিল তার। দ্বিতীয় পক্ষে আরও দুই সন্তান হয়। এই ছয় সন্তানকে সঙ্গে নিয়ে যুবক বেঙ্গালুরুতে থাকছিলেন। স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত তার। নানা কারণে ঝগড়া করতেন। রাগের মাথায় স্ত্রীকে খুন করেন যুবক। ছয় সন্তানকে নিয়ে তার পরেই চলে যান বিহারে। সেখানে আরও একবার বিয়ে করেন।

মহিলার মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। তাকে শনাক্ত করা হলে তদন্তকারীরা জানতে পারেন, তার স্বামী নিখোঁজ। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে মুজাফ্‌ফরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

 

  • সর্বশেষ