শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঞ্চলিক যুদ্ধ চাই না তবে ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে: ইরান 

সাজ্জাদুল ইসলাম: [২] ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানান ইসরায়েল প্রতি সমর্থন দান বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় ওয়াশিংটন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সূত্র: অ্যারাব নিউজ

[৩] তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্র্রদায় এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সোমবার নাসের বলেন, তার দেশ আঞ্চলিক যুদ্ধ  চায় না তবে এই অঞ্চলের আরও অস্থিতিশীলতা সৃষ্টি রোধে ইসরায়েলকে শাস্তি দেওয়া দরকার।

[৪] গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মেহমান হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। তিনি বলেন, ইরান এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এজন্য আগ্রাসী ইসরায়েলকে শাস্তি দিতে হবে এবং ইহুদীবাদী দেশটির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। কানানি বলেন, তাই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ব্যবস্থাগ্রহণ অবশ্যম্ভাবী। 

[৫] ইরানের ইসলামিক বিপ্লবি কোরের (আইআর জিসি) শীর্ষ কমান্ডার হোসেইন সালামি সোমবার ইসরায়েলের প্রতি আইআরজিসির হুমকির কথা পুণর্ব্যক্ত করে বলেছেন, ‘যথাসময়ে ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে।’ সম্পাদনা: এম খান

একে

  • সর্বশেষ