শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট : ১২ জুন, ২০২৪, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত

ইকবাল খান: [২] মার্কিন  প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। সূত্র: বিবিসি

[৩] দেলওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত মঙ্গলবার ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

[৪] হান্টার বাইডেনের বিরুদ্ধে প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন। তৃতীয় অভিযোগ হলো, হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন।

[৫] এ মামলায় বলা হয়, ২০১৮ সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময়ই নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি।

[৬] এ মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। 

[৭] মার্কিন ইতিহাসে এই প্রথম একজন বর্তমান প্রেসিডেন্টের সন্তান কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলেন। ৫৪ বছর বয়সী হান্টারের মাদকাসক্তি সম্পর্কে প্রায় এক সপ্তাহ ধরে সাক্ষীদের সাক্ষ্য শোনে আদালত। এরপর আলোচনা শেষে তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন জুরি।

[৮]  হাইপ্রোফাইল এই বিচারের রায়টি এমন সময় এলো যখন তার বাবা জো বাইডেন প্রেসিডেন্ট পদের জন্য আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

  • সর্বশেষ