শিরোনাম
◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক এমপি পিন্টুর মৃত্যু নিয়ে যা বলছে কারা অধিদফতর

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কারা অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) অধিদফতরের এআইজি ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 এতে উল্লেখ করা হয়, নেত্রকোন-৩ আস‌নের সা‌বেক সংসদ সদস্য ইফ‌তিকার উদ্দিন তালুকদার পিন্টুর কারাগা‌রে মৃত্যু সংক্রান্ত সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমের খবর‌টি স‌ঠিক নয়। তি‌নি কারাগা‌রে আটক ছি‌লেন না। বিষয়‌টি এক‌টি গুজব।
 
এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
 
এরআগে, গত সোমবার (২৮ জুলাই) পিন্টুর মৃত্যুর তথ্য জানা যায়। স্বজনদেরে বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায় নিকুঞ্জের এক বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
 
পিন্টুর ভাগ্নে জাকির হোসেন প্রবাল জানান, তার মামা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় সোমবার তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন।
  
তবে এই মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়, কারাগারে নির্যাতনের কারণে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে যখন নেট দুনিয়ায় তোলপাড়, তখনই কারা অধিদফতর বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করল। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি গুজব বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন তিনি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়