শিরোনাম
◈ সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ: সুখরঞ্জন বালী মামলায় পুলিশ কর্মকর্তা এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ◈ বাংলাদেশি পর্যটকদের ঠকানো হবে না, ক্রেতাদের আস্থা ফেরাতে ন্যায্য দামের অঙ্গীকার কলকাতার ব্যবসায়ীদের! ◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার

প্রকাশিত : ২৪ জুন, ২০২২, ১০:০৩ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২২, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ জার্মানিতে, মৃত্যু যুক্তরাষ্ট্রে

কোভিড-১৯ করোনা ভাইরাস

মাজহারুল ইসলাম: বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু এবং সংক্রমন আগের দিনের তুলনায় বেড়েছে। একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার জার্মানি আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 

আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যানুযায়ি বৃহস্পতিবার (২৩ জুন) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরো এক হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় শতাধিক বেড়েছে। আর একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো সাত লাখ ২৫ হাজার ৫০ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১৮ হাজার। 

দৈনিক হিসাবে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো এক লাখ ১৯ হাজার ৩৬০ জন এবং মৃত্যু হয়েছে আরো ৯৮ জনের। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্টে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৭০২ জন এবং এ সময়ে মৃত্যু হয়েছে আরো ২৬৬ জনের। একই সময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন আরো ৫৬ হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে আরো ৭৫ জনের।

রাশিয়ায় আক্রান্ত আরো তিন হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ জনের। ফ্রান্সে আক্রান্ত আরো ৭৯ হাজার ৮৫২ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৩৪৬ জনের এবং নতুন করে আক্রান্ত আরো ৬৯ হাজার ২৩১ জন। অস্ট্রেলিয়ায় মৃত্যু হয়েছে আরো ৫১ জনের এবং নতুন করে আক্রান্ত ৩২ হাজার ১৮৪ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো সাত হাজার ৪৪২ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।

কানাডায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮ হাজার ৩৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৯৬ জনের। জাপানে আক্রান্ত ১৭ হাজার ১৬০ জন এবং মৃত্যু ২০ জনের। যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৮ হাজার ২৬৯ জন এবং মৃত্যু ৭৬ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়