শিরোনাম
◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ ◈ একই দাগে ব্যক্তি ও খাস জমি থাকলে আলাদা করে নামজারি ও কর আদায়ের নির্দেশ ◈ কোটিপতি আমানতকারী বাড়লেও ব্যাংকে কমেছে তাদের ১২০০ কোটি টাকা! ◈ টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মডার্ন হাই স্কুলের সহকারী শিক্ষিকা নুসরাত জাহানকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন জিন্নাহ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিরোধের মুখে অভিযুক্ত যুবক পালিয়ে যান। এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।

গতকাল সোমবার বিদ্যালয় ছুটির পর এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক দেলোয়ারের বাড়ি কসবা পশ্চিম ইউনিয়নের কুলাবাড়ি গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্কুল শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষিকা নুসরাত জাহান। এ সময় অভিযুক্ত দেলোয়ার হোসেন শিক্ষিকাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থী ও স্থানীয়রা এগিয়ে এসে প্রতিরোধ করেন। তাদের বাঁধার মুখে অভিযুক্ত দেলোয়ার চলে যায়। ঘটনার পর নুসরাত জাহান কসবা থানায় লিখিত অভিযোগ দেন। 

নুসরাত জাহান বলেন, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় তার সঙ্গে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রতিরোধে তিনি রক্ষা পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, শিক্ষিকার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ