শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুহা ও নাভা ভালো আছে: বিএসএমএমইউর উপাচার্য

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কুড়িগ্রামের মেরুদন্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাভা অপারেশন পরবর্তী অবস্থায় ভাল আছে। অপারেশন পরবর্তী সুস্থতার যতগুলো নির্দেশক আছে তার সবগুলোই ভাল এখন।

[৩] বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাদের পোস্ট অপারেটিভ অবস্থায় দেখতে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ীর পরিবহন শ্রমিক আলমগীর রানা ও তার স্ত্রী নাসরিনের গর্ভে মেরুদন্ডে জোড়া লাগানো কন্যা সন্তান নুহা ও নাভার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। দুই শিশুকে খুব সতর্কভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। দেশ বাসীর দোয়ায় তারা এখন ভাল আছে। সামনের দিনগুলোতে তারা আরও ভাল হয়ে ওঠবে।

[৪] উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মেরুদন্ডে জোড়া লাগানো জমজ শিশু নুহা ও নাভার পনের ঘণ্টার সফল পৃথকীকরণ অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন ও নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের নেতৃত্ব¡ ১০০জন চিকিৎসকের সার্জিক্যাল টিম সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৫ ঘণ্টা নিরবিচ্ছিন্ন অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করেন।

[৫] বিএসএমএমইউ’র বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমীনসহ ১০০ জন চিকিৎসক এ অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন।

[৬] কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর পরিবহন শ্রমিক আলমগীর রানা ও তার স্ত্রী নাসরিনের গর্ভে মেরুদন্ডে জোড়া লাগানো কন্যা সন্তান নুহা ও নাবা গত ২০২২ সালের ২১ মার্চ কুড়িগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে জন্ম নেয়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় (Conjoint Twin) সংযুক্ত যমজ বলা হয়। বিএসএমএমইউ’র সার্জারী অনুষদের ডিন ও নিউরো স্পাইন সার্জন অধ্যাপক ডা.মোহাম্মদ হোসেনের অধীনে নুহা ও নাভাকে ভর্তি করা হয়। শিশু দুইটির বয়স বর্তমানে ২৩ মাস। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ