শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৭:০৮ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়ের মাসে চালু হচ্ছে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত চালুর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সভা অনুষ্ঠিত  হয়। বিজয়ের মাস ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের প্রথম সেন্টার বেইজড বিশ্বমানের সুপার স্পেশালাইজড হাসপাতাল। শুরুর দিকে ওপিডি ও ল্যাব সার্ভিস চালু করা হবে।

পরবর্তীতে পর্যায়ক্রমে হাসপাতালের কার্ডিওভাসকুলার ও স্ট্রোক সেন্টার, মাদার এন্ড চাইল্ড হেলথ সেন্টার, কিডনী ডিজিজেস ও ইউরোলজি সেন্টার, হেপাটোবিলিয়ারি, পেনক্রিয়েটিক, লিভার ট্রান্সপ্ল্যান্ট ও গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার, ইমাজেন্সি মেডিক্যাল কেয়ার ট্রমা সেন্টারসহ বিভিন্ন সেন্টারসমূহ চালু করা হবে।
 
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সভাতিত্বে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, দেশের রোগীদের চিকিৎসেবার প্রয়োজনে সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ, প্রশিক্ষিত জনবল নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের রোগীদের স্বার্থে সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালটি যাতে বিশ্বমানের আদলে চালু করা যায় সে লক্ষ্যে ইতোমধ্যে ভারতের এমইস এবং সিঙ্গাপুরের একটি হাসপাতালের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্পাদনা: এল আর বাদল

এসকে/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ