শিরোনাম
◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট ◈ শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমির বার্তা, ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ ◈ অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের মুখোমুখি অবস্থান, নতুন করে উত্তেজনা ◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিমোফিলিয়া জরুরি চিকিৎসাড দুটি বেড চালু হচ্ছে : বিএসএমএমইউ উপাচার্য

বিএসএমএমইউ উপাচার্য

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে ওয়ার্ল্ড ফেডারেশন অব হেমোফিলিয়ার সভাপতি সিজার গারদিও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সৌজন্য সাক্ষাৎকারের আয়োজন করে হেমাটোলজি বিভাগ। এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সেবার জন্য বিএসএমএমইউতে যা নেই তা আমরা প্রতিষ্ঠা করছি। ইতিমধ্যে রোগীদের সেবায় অনেক অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, আগে হিমোফিলিয়ায় রোগী আক্রান্ত হবার ৫ বছর পর রোগী মারা যেত। তাই হিমোফিলিয়া রোগীকে বাঁচানো যাবে না বলেই ধরে নেয়া হত। বর্তমান সেই অবস্থার উন্নতি হয়েছে। এখন হিমোফিলিয়া চিকিৎসা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে হিমোফিলিয়া রোগীদের জরুরি সেবা প্রদানের জন্য দুটি বেড সংযোজন করা হবে।

এসময়ে অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ হিমোফিলিয়া চিকিৎসা গবেষণায়  ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়ার সহযোগীতা কামনা করেন। হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, হেমাটোলাজি বিভাগের অধ্যাপক ডা. এ বি এম ইউনুস, অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এবং  হেমোফিলিয়া সোসাইট অব বাংলাদেশের সভাপতি সভাপতি মোঃ নুরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি নাজমুল আলম।

এরপরে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়ার সভাপতি সিজার গারদিও এবং তার টিমের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলোজি বিভাগের হেমোফিলিয়া ট্রিটিমেন্ট ক্লিনিক (এইচটিসি ক্লিনিক) পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়ার সভাপতি সিজার গারদিও বিশ্ববিদ্যালয়ে হেমোফিলিয়ায় চিকিৎসায় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি  দেন।  

উল্লেখ্য, ২০১১ সালের ৫ ডিসেম্বর হেমাটোলজি বিভাগে হেমোফিলিয়া ট্রিটমেন্ট ক্লিনিক ক্লিনিক চালু করা হয়। এখানে হিমোফিলিয়া রোগীদের জন্য নিয়মিত ডে- কেয়ার সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।

এসকে/এএ

  • সর্বশেষ