শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে করোনায় দুই জনের মৃত্যু, শনাক্ত ৬৯৬

করোনায় মৃত্যু

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যুসহ নতুন শনাক্ত হয়েছে ৬৯৬ জন।  এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জন। গতকাল শনাক্ত ছিলো  ৫৩৫ জন । সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮০২ জনের নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক শুন্য শতাংশ। এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫  শতাংশ।

৫৩৫ জনের মধ্যে ঢাকা মহানগরীতে ৪২৯ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সারাদেশে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ২৬ হাজার ২১২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে  নতুন মৃত দুইজনসহ এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৭১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ  ৫৩৮জনসহ এখন পর্যন্ত ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়