শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ১১:২৭ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০-এর কোঠাতেই ৮০% তরুণের শরীরে গুরুতর স্বাস্থ্যঝুঁকি

তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণায় ২০-এর কোঠায় থাকা ১ হাজার ২৮৩ জন তরুণের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করা হয়। গবেষকদের মতে, অংশগ্রহণকারীদের প্রায় ৮০ শতাংশকে ‘কার্ডিওভাসকুলার-কিডনি-মেটাবলিক’ (সিকেএম) সিনড্রোমের কোনো না কোনো পর্যায়ের মধ্যে পাওয়া গেছে। এটি তুলনামূলকভাবে নতুনভাবে সংজ্ঞায়িত একটি স্বাস্থ্যগত জটিলতা, যেখানে স্থূলতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সমস্যা একই সঙ্গে হৃদ্‌যন্ত্র, কিডনি ও মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে।

গবেষকেরা বলছেন, এসব অঙ্গ ও শারীরবৃত্তীয় ব্যবস্থা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। একটি অঙ্গ বা ব্যবস্থার কার্যকারিতা কমে গেলে অন্যগুলোর ওপরও চাপ তৈরি হয়। ফলে ধীরে ধীরে এমন একটি চক্র তৈরি হতে পারে, যা ভবিষ্যতে হৃদ্‌রোগ ও অন্যান্য গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়ায়।

সিকেএম সিনড্রোমের প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো দৃশ্যমান উপসর্গ থাকে না। ফলে আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন নিজের ঝুঁকি সম্পর্কে অজ্ঞাত থাকতে পারেন। গবেষণায় অংশ নেওয়া ৪০.২ শতাংশ তরুণকে প্রথম পর্যায়ের সিকেএম সিনড্রোমে পাওয়া গেছে। এ পর্যায়ে সাধারণত শরীরে অতিরিক্ত চর্বি বা স্থূলতা থাকে।

Advertisement

আরও ৩৬ শতাংশ ছিলেন দ্বিতীয় পর্যায়ে। এ পর্যায়ে অতিরিক্ত ওজনের পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদি কিডনি রোগের মতো সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যার অনেকগুলোরও শুরুতে কোনো লক্ষণ থাকে না।

গবেষকদের তথ্য অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ অংশগ্রহণকারীর উচ্চ রক্তচাপ, কিডনি রোগ অথবা ধমনিতে অস্বাভাবিক পুরুত্বের মতো ঝুঁকি ছিল। প্রায় ৪ শতাংশের ক্ষেত্রে তাদের ধমনিগুলোর বয়স প্রকৃত বয়সের তুলনায় প্রায় ১০ বছর বেশি বলে অনুমান করা হয়। আরও ৩ শতাংশ তৃতীয় পর্যায়ের সিকেএম সিনড্রোমে ছিলেন, যখন প্রধান রক্তনালিতে চর্বি বা প্লাক জমতে শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসের সতর্কতামূলক লক্ষণের মধ্যে অতিরিক্ত তৃষ্ণা, চেষ্টা না করেও ওজন কমে যাওয়া, ক্লান্তি এবং মেজাজের পরিবর্তন থাকতে পারে। কিডনি রোগের শুরুতে উপসর্গ নাও থাকতে পারে; তবে গুরুতর হলে বমি বমি ভাব, বমি, ক্ষুধামান্দ্য ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

গবেষকদের পরামর্শ, অল্প বয়সেই ঝুঁকি শনাক্ত হলে জীবনযাত্রায় পরিবর্তন এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ বা উন্নত করার চেষ্টা করা উচিত। এ জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান পরিহার, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, সুষম খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

তবে গবেষকেরা সতর্ক করেছেন, অংশগ্রহণকারীরা ২০-এর কোঠার পুরো জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেননি। তাই ফলাফলকে সব তরুণের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য হিসেবে বিবেচনা করা যাবে না।

‘সার্কুলেশন: পপুলেশন হেলথ অ্যান্ড আউটকামস’ সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

 

  • সর্বশেষ