শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১১:২৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, শনাক্ত ১,২৮২

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) অতিসংক্রামক রোগ হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

আজ সোমবার সন্ধ্যায় হামের হালনাগাদ করা এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে ১১৮টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২০টি শিশু।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৮২টি শিশুর। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮০ জনের।

advertisement

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা সবাই ঢাকার। এই সময়ে ‘সন্দেহজনক হাম’ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটিতে ২৩৮টি শিশু সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী ৯১, চট্টগ্রাম ৮৭, খুলনা ৬৩, সিলেট ৩৭, রংপুর ৩০, ময়মনসিংহ ২২ ও বরিশাল ২৯ জন।

সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৬১৪টি শিশু ছুটি পেয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগে ২৮৫ ও চট্টগ্রাম বিভাগে ১১টি।

হামের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের ৩০টি উপজেলায় হটস্পট নির্ধারণ করে গতকাল রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ