শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২২, ০২:৩৫ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২২, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকনের কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্কেনিং

ভূঁইয়া আশিক রহমান: (১০ আগস্ট) বিশ্ব হেপাটাইটিস ২০২২ উপলক্ষ্যে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশনের আয়োজন করে। 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। 

বীকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক জনাব মোহাম্মদ এবাদুল করিম এমপি  প্রতিষ্ঠানটিকে শতভাগ হেপাটাইটিস মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের জন্যে বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশন এর আয়োজন করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করে অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) বীকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের উদ্যোগটির প্রশংসা করে বলেন, এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে হেপাটাইটিস বি স্ক্রিনিং, ভ্যাক্সিনেশন ও জনসচেতনতার  আয়োজন করলে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি মুক্ত বাংলাদেশ গড়ার কাজটি অনেক এগিয়ে যাবে। 

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওনকোলজি, বায়োটেক ও প্যালিয়েটিভ কেয়ারের ইভিপি জনাব এস এম মাহমুদুল হক পল্লব, ইভিপি এইচআর এন্ড এডমিন জনাব মোহাম্মদ আনিসুর রহমান, মেডিকেয়ার গ্রুপের পরিচালক জনাব মঞ্জুরুল আলম সহ অন্যান্যরা।

  • সর্বশেষ