শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লাটিলেটের মাত্রা অবহেলা করলে বিপদ, রক্তে প্লাটিলেট বাড়াতে যেসব খাবার সহায়ক

রক্তে প্লাটিলেট কমে গেলে শরীরের রক্ত জমাট বাঁধা ও স্বাভাবিকভাবে ক্ষত সারানোর ক্ষমতা কমে যায়। ফলে হঠাৎ রক্তক্ষরণ, অতিরিক্ত ক্লান্তি, বারবার সংক্রমণের মতো উপসর্গ দেখা দিতে পারে। ডেঙ্গু, ভাইরাল সংক্রমণ বা বোন ম্যারোর অসুখেও প্লাটিলেট কমে যেতে পারে। তাই প্লাটিলেটের মাত্রা অবহেলা করলে বিপদ বাড়তে পারে।

তবে সঠিক খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে পরিবর্তন এনে প্লাটিলেট বাড়ানো সম্ভব। চলুন, জেনে নিই এমন কিছু খাবার ও অভ্যাসের তালিকা যা প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে।

ভিটামিন-সি সমৃদ্ধ খাবার
ভিটামিন-সি প্লাটিলেট বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কমলা, লেবু, কিউই, পেঁপে, স্ট্রবেরি ও বেল পেপার অক্সিডেটিভ স্ট্রেস বা সংক্রমণের কারণে প্লাটিলেটের ক্ষতি থেকেও রক্ষা করে।

ফোলেট-সমৃদ্ধ খাবার
ফোলেট (ভিটামিন বি-৯) কোষ বিভাজন ও নতুন প্লাটিলেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পালং শাক, শিম, মুসুর ডাল, বিট, অ্যাভোকাডো-এসব খাবার নিয়মিত খেলে প্লাটিলেটের ঘাটতি দূর হতে সাহায্য করে।

ভিটামিন বি-১২ ও আয়রন
বি১২ বা আয়রনের অভাব প্লেটলেট কমিয়ে দিতে পারে। তাই ডিম, মাছ, মুরগির মাংস, কুমড়োর বীজ, সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

প্রয়োজনে চিকিৎসকের নির্দেশে সাপ্লিমেন্টও নিতে হতে পারে।

পেঁপে পাতার রস
অনেকদিন ধরেই পেঁপে পাতার রস প্লাটিলেট বাড়াতে ব্যবহৃত হচ্ছে। তবে কাঁচা পাতা খাওয়া উচিত নয়, কারণ এতে ক্ষতিকর উপাদান থাকতে পারে। বাজারে পাওয়া স্ট্যান্ডার্ডাইজড প্রস্তুত রসই নিরাপদ। তাও অবশ্যই চিকিৎসকের পরামর্শে।

হাইড্রেশন ও জীবনধারা
পর্যাপ্ত পানি পান রক্তের ভলিউম ঠিক রাখতে সাহায্য করে। অ্যালকোহল কমাতে হবে, কারণ এটি বোন ম্যারোর ক্ষতি করতে পারে। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং হালকা ব্যায়াম শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে ও স্ট্রেস কমায়।

সূত্র : এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়