শিরোনাম
◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন প্রস্রাবে ফেনার পরিমাণ বেড়ে যায়? কীসের ইঙ্গিত জেনে নিন

মূত্রের মধ্যে ফেনা থাকা অস্বাভাবিক নয়। কারণ, মূত্র তো শুধু পানি জাতীয় পদার্থ নয়। তার সঙ্গে মিশে থাকে নানা ধরনের বর্জ্য পদার্থ। তার উপর পানি খাওয়া কম হলে কিংবা শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়লেও মূত্রে ফেনা দেখা দিতে পারে, রং বদলে যেতে পারে। তা নিয়ে ভয়ের কিছু নেই। কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার পরেও ফেনার পরিমাণ যদি বাড়তে থাকে, তা হলে অবশ্যই চিন্তার কারণ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

কেন প্রস্রাবে ফেনার পরিমাণ বেড়ে যায়?

চিকিৎসকরা বলছেন, মূত্রে ফেনার পরিমাণ বেড়ে গেলে প্রাথমিকভাবে ধরে নেয়া কিডনি নামক শরীরের নিজস্ব 'ছাঁকনি'টি ঠিক মতো কাজ করছে না। উল্টে মূত্রের সঙ্গে শরীরের গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রোটিন (অ্যালবুমিন) মিশে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের কাজে যেতে হবে। এর সঙ্গে শারীরিক আরও কিছু উপসর্গও দেখা দিতে পারে। যেমন পায়ের পাতা, গোড়ালি ফুলে যাওয়া, মুখ কিংবা চোখের চারপাশও ফুলে যেতে পারে কিডনির এই ধরনের সমস্যা থেকে। যেহেতু মূত্রের সঙ্গে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায় তাই অতিরিক্ত দুর্বল, ক্লান্ত লাগতে পারে। মূত্রের পরিমাণেও হেরফের হতে পারে।

এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

১) পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে।

২) অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া যাবে না।

৩) উচ্চ রক্তচাপ থেকেও কিডনির সমস্যা হতে পারে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলেই ভালো।

৪) অতিরিক্ত প্রোটিন রয়েছে, এমন খাবার না খেলেই ভালো।

৫) অতিরিক্ত ওজনও কিডনির জন্য খারাপ। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়