শিরোনাম
◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে?

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০২:০২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে নিম্নচাপ, যেসব রুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় তীব্র বাতাস ও দিনভর ভারি বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দুপুরের পর থেকে ঢাকা রুটের লঞ্চ চলাচলও স্থগিত করা হয়। 

 লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি উন্নত হলে রাতের দিকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে আপাতত লঞ্চ ছাড়ার কোনো সম্ভাবনা নেই।
 
আকস্মিক লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় এই দুই রুটের নিয়মিত যাত্রীরা ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি যদি আরও অবনতি হয়, তবে নিরাপত্তার স্বার্থে সব রুটের নৌযান চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হতে পারে।
 
এদিকে আবহাওয়া দফতর সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।

  • সর্বশেষ