শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০১:৫৩ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ৫ দিন বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সারাদেশে পাঁচদিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই পাঁচদিন দেশের কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। পরদিন বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। মূল আঘাত করবে অন্ধ্রপ্রদেশে। এসময় আমাদের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, আগামী বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে থেকে দুর্বল হলে এর প্রভাব আমাদের দেশে পড়তে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরতে পারে।

 

  • সর্বশেষ