শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৫:১২ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রবিবার, নাম হবে ‘মন্থার’

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামীকাল (রোববার) দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় নিম্নচাপটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শনিবার রাতে গণমাধ্যমে বলেন, ‘নিম্নচাপটি আজ (শনিবার) মধ্যরাতে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে৷ এরপর আগামীকাল (রোববার) দুপুরের দিকে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।’

এই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব বাংলাদেশে পড়বে না জানিয়ে তিনি বলেন, ‘সমুদ্রপথে এর তেমন প্রভাব পড়বে না। তবে স্থলভাগে এর প্রভাবে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

Advertisement

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস মিলেছে।

ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘মন্থার’। এই নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’।

ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, সেগুলোর নাম আগে থেকেই ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডের দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

সাগরে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ইতোমধ্যে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  • সর্বশেষ