শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় প্রবেশের আগে ইটিএ গ্রহণের বাধ্যবাধকতা থাকছে না

বাংলাদেশসহ সব বিদেশি নাগরিকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করার বাধ্যবাধকতা তুলে দিয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের সব ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছে শ্রীলংকার ইমিগ্রেশন বিভাগ। 

চলতি বছরের অক্টোবরের শুরুতে এই বাধ্যবাধকতা আরোপ করেছিল তারা। ১৫ অক্টোবর (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানানো হয়। তবে ১৭ তারিখ এই সিদ্ধান্ত তুলে নেয় তারা।

এর ফলে বাংলাদেশিরা সরাসরি শ্রীলংকার বিমানবন্দর থেকে অন-অ্যারাইভাল ভিসা নিয়ে শ্রীলঙ্কা যেতে পারবেন।

 

  • সর্বশেষ