শিরোনাম
◈ ‘কাকে দিয়ে হাদিকে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে’ ◈ ‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল ◈ চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ◈ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের আবেদনে সাড়া দিল ইউএনসিডিপি ◈ গণসমর্থন হারিয়ে যেভাবে চলছে আওয়ামী লীগ ◈ আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি  ◈ নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি ◈ মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, চাপ কমাতে পুনর্গঠন পরিকল্পনা ◈ শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক ◈ ‘ডলার ধর্ষণ করেছে, তাকে ধরেন, আমি জবাই করছি’— আদালতে নেওয়ার পথে সোহেলের দাবি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫৪ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষার বৈচিত্র্য নিয়ে এলো ‘মুড়ির টিন’ 

শিমুল চৌধুরী ধ্রুব: শুরু হলো অনলাইনভিত্তিক সংগীত বিষয়ক আয়োজন ‘কোক স্টুডিও’র দ্বিতীয় সিজন। তাদের শুরুটা অনেক আগে হলেও বাংলাদেশ কেন্দ্রিক বাংলা ভার্সন যাত্রা করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। আলোচিত ‘নাসেক নাসেক’ গানের মাধ্যমে এই আয়োজনের প্রথম সিজন শুরু হয়। 

বছর ঘুরে আবারো ভাষার মাস ফেব্রুয়ারিতেই প্রতিষ্ঠানটি প্রকাশ করলো তাদের দ্বিতীয় সিজনের প্রথম গান। বরাবরের মতো এবারো তারা ভাষার বৈচিত্র্য নিয়ে নির্মাণ করলো ‘মুড়ির টিন’। হাজং ও বাংলা ভাষার ফিউশনে তৈরি করা গানটি ১৪ ফেব্রুয়ারি অন্তর্জালে অবমুক্ত করা হয়। ‘মুড়ির টিন’

শিরোনামের নতুন মৌলিক গানটি চট্টগ্রাম, সিলেট ও খুলনা অঞ্চলের ভাষার মিক্স ফিউশন। এই গানে কন্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা লিখেছেন চট্টগ্রামের ভাষায় রিয়াদ হাসান, সিলেটি র‌্যাপ পল্লব ও খুলনার অংশ তৌফিক আহমেদ।

‘কোক স্টুডিও’র প্রথম সিজনের ‘নাসেক নাসেক’ গানটিও ছিলো হাজং ভাষার ফিউশন। যার অর্থ ছিলো ‘নাচো নাচো’। ফিউশনে যুক্ত করা হয়েছিলো বহুল পরিচিত লোকসংগীত ‘দোল দোল দুলুনি’।
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজনা করছেন কন্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

তিনি বলেন, ‘একটা সময় ছিল, যখন নিজের আঞ্চলিক বচনে কথা বললে সেটা নিয়ে ঠাট্টা করা হতো। কিন্তু মায়ের যে বচন শুনে মানুষ বড় হয়েছে, সেই বচনেই সে কথা বলবে এবং সেটাই বাংলা ভাষার বৈচিত্র্য ও সৌন্দর্য। তাই কোক স্টুডিও বাংলার সিজন টু-এর প্রথম গান আঞ্চলিক বচনের বৈচিত্র্যকে ভালোবেসে উৎসর্গীকৃত। আশা করি সবার ভালো লাগবে।’ সম্পাদনা: ইমরুল শাহেদ

এসসিডি/আইএস/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়