শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলান্দহে বৃদ্ধার বিবস্ত্র মরদেহ উদ্ধার

জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে এক বৃদ্ধার বিবস্ত্র মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার হাজরাবাড়ি পৌরসভা এলাকার দাঁতভাঙা ব্রিজের পাশ থেকে ঐ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার সার্কেল এসপি  মোস্তাফিজুর রহমান ভূঞা জানিয়েছেন,খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়।প্রথমে লাশের পরিচয় না পাওয়ায় অজ্ঞাত বিবেচনায় আনা হলেও পরে পিবিআই'র সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের আঙ্গুলের ছাপ নিয়ে লাশের পরিচয় সনাক্ত করা হয়। মৃত ব্যক্তি মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা গ্রামের হারেস আলীর ছেলে শাহজামাল (৫৫)।

স্থানীয়ারা জানায়, শাহ জামালকে গত দুই দিন থেকে ওই এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। মঙ্গলবার বেলা ১২টার তাকে ব্রিজ সংলগ্ন এলাকায় বসে থাকতে দেখে স্থানীয়রা।পথচারীরা হঠাৎ তাকে বালুর মধ্যে উপুর হয়ে পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেয়।

মেলান্দহ থানার ওসি(তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ