শিরোনাম
◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৃজিতকে কাছে না পেয়ে যা বললেন মিথিলা

মিথিলা-সৃজিত মুখার্জি

আনন্দবাজার: ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির জন্মদিন চলে গেছে গতকাল শুক্রবার। কিন্তু কলকাতায় মিথিলার কাছে নেই তিনি। তার অনুপস্থিতি কতটা নাড়া দিয়েছে এই অভিনেত্রীকে? এমন বিশেষ দিনে স্বামীর জন্য কতখানি বেদনা অনুভব করছেন তিনি?

প্রায় দুই মাস ধরে শহরের বাইরে রয়েছেন সৃজিত। শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত এই নির্মাতা। তাই এবার সৃজিতের জন্মদিনে কোনো পরিকল্পনাই করে উঠতে পারেননি স্ত্রী মিথিলা।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, সৃজিত মুম্বাইয়ে থাকলে তাও কিছু পরিকল্পনা করতে পারতাম। কিন্তু শিলংয়ে কোথায় ঘুরে ঘুরে শুটিং করছে কিচ্ছু জানি না। তাই উপহারও পাঠাতে পারিনি। আয়রা ওর আব্বুর জন্য একটা কার্ড তৈরি করেছে, আমি গিটার বাজিয়ে রাত ১২টায় মেসেজ পাঠিয়েছি এটুকুই। তবে বাড়িতে কিন্তু মাংস হচ্ছে, ও দূরে থাকলেও আমরাই খাওয়াদাওয়া করব। আয়রাও বন্ধুদের সঙ্গে মজা করবে। রিপোর্ট: আলামিন শিবলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়